Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ক্যাকটাসের ক্ষত || Swapna Dutta Chowdhury

ক্যাকটাসের ক্ষত || Swapna Dutta Chowdhury

তোমার হৃদয়ের ঊষর ভূমিতে
ফোটাতে চেয়েছিলাম স্বপ্নের পারিজাত,
কিন্তু বৃথাই পন্ডশ্রম-
পারলেনা গ্রহণ করতে সে ফুলের সুবাস;
ফোটালে একগুচ্ছ ক্যাকটাস।

বুঝলেনা মূল্য, না বুঝে সহজেই
করলে খুঁচিয়ে ঘা অনাদর অবহেলায়,
ক্যান্সার রূপে ছড়িয়ে তা আজ সারা দেহে।
তরল রাত্রিতে গলন্ত মোমের মত
ঝরে পড়ে চাপচাপ ভাল

আকাশ ছুঁয়ে শুন্যতার কুয়াশা নামে
ভিজিয়ে দিয়ে দু পাতায় আঁখি,
অনিদ্রায় লিখি অনন্ত জীবন বিস্তার কাহিনী
অসম্পূর্ণতায় আমি অভাগিনী।

মৃত সন্ধ্যা তারা নিস্পলক চোখে দেখে
নেমে আসা জীবনের নিশ্চুপ অন্ধকার,
পাথরের বুকে ধরেনি তবুও চিড়
পচা শামুকের গন্ধ শুঁকে পড়ে আছে লাশ।

ইমনের সুর বাজে আকাশ কাঁপিয়ে
কোথায় যেন অভিমানের চিত্রহার মুছে;
নতুন অঙ্গীকারে সৃষ্টি হয়
ভালোবাসার গান, অশ্রুত শব্দের কথামালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *