Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কৈতবের মহড়া || Subrata Mitra

কৈতবের মহড়া || Subrata Mitra

দুনিয়া জুড়ে শুধু জালি মাল গুলোর বাড়াবাড়ি
জালিয়াতি করে এরা আছে বহাল তবিয়তে
চেনা পথের অচেনা রাশিফলেরা—–
রাশিফলেরা আক্রান্ত হয়ে ঘুমায়
চলতি পথে হঠাৎ দেখা——–
জীর্ণ-শীর্ণ দীর্ণ হওয়া ভাঙা দেয়ালের দিকে ঝুকে যায়।

উলটপালট হওয়া হিসেব না মেলা ঝঞ্ঝাটের পাল্লা ভারী
এখন আর কোন নিষ্ক্রিয় দল পতাকা উড়াতে আসবে না এই বঙ্গে,
আন্দোলন শব্দের অ-টাকেও মুছে ফেলবে ঐ সক্রিয় নামক প্রকাশ্য বর্বর প্রতিনিধিরা।
বোকা পদার্থের মত কবিরা লিখে চলে সরলরেখার বাণী
বিশদেও রসদ খোঁজে মন্দ ঘন মশার দল
দুনিয়াজুড়ে তান্ডবতায় দুষ্টু গরুর গোয়াল পূণ্য।
ঐ যে কারা নিয়তির অন্ধ পথে আসে ছুটে রাশি রাশি
তারা বিবর্ণ চাঁদের কাছে অন্ধকার সঁপে দেয় প্রার্থনার সংকোচে।

উত্তাল তরঙ্গে মায়ার ব্যর্থ কান্নার হিসেব মিছে
তবুও মেঘের পায়ে রুক্ষ রুষ্ট দাবদাহে শান্তির ঠিকানা খোঁজা
বিলাস ভঙ্গ হয় নাগরিক সভ্যতার,
নাটকীয় মোড় নেয় ফ্যাসাদের জাতাকল
এই অপশাসন আর নেতাদের প্রহসন আজ এক ভয়ঙ্কর মহামারী,
এই সমাজের পক্ষে দুনিয়াজুড়ে শুধু জালি মাল গুলোর বাড়াবাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *