মনে পড়ে সেই ফেলে আসা,
বসন্তের দিনগুলি।
বসন্ত আসবে বলে,
প্রকৃতি সেজেছিল নবরূপে।
হলুদ ডোবানো মায়াবী সেই সন্ধ্যায়।
মেঘে মেঘে শিমূল পলাশের-
বনে বনে আকাশের গায়ে,
লাল,গোলাপি,কমলালেবু রঙের ছটা!
সেদিন না জানি কোন খেয়ালে,
রঙ লেগেছিল দুটি মনের অন্তঃকরণে।
মিশেছিল দুটি পাপড়ি মেলা ঠোঁটে ঠোঁট,
উষ্ণতার তীরে সাগর নদীর সঙ্গমের মোহনায়।
ছোট্ট চিরকুটে তোমার লেখা কবিতা,
আর আতর মাখা সুগন্ধি রুমাল,
আজও গচ্ছিত আছ পরম সোহাগে,
দুগ্ধ ফেনিল সাগরের ঢেউ- এ
ফিরে ফিরে আসা মায়াবী গোধূলি বেলায়।।
