Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবিতার বরে বসন্তের বান || Asim Das

কবিতার বরে বসন্তের বান || Asim Das

ফাগুন ফুটবে বলে তোমার চঞ্চল চোখ-ই বেছেছে
অজন্তা আকাশের মতো মৌন করো তারা ।
বিরহের চূড়া খুলে ফুল-পথে রাধিকা নেমেছে
মনে নেই ? তোমার শিরায় বাড়ে যমুনার চারা !

তুমি-ই ডাকবে বলে উপমান কোকিল ডাকেনি
শিমুলের সুরে গেয়ে পেতে দাও স্বরের সম্মান ।
তোমার ঠোঁটের প্রেমে পলাশের বয়স বাড়েনি
ভুলে গেছো ? ঘূর্ণি- চুমা ,
কবিতার বরে তুমি বসন্তের বান !

ভুলে গেলে কে আর সাজাবে সাধ-বেদী
মনের বন্দর -স্রোতে গুপ্ত আছে যত ?
সাধ্যের বিন্দু জলে সাতের সমুদ্র -ভেদী
অনুদার অভিধানে , কবিতা অন্ততঃ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *