Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবিতার কুহু || Asim Das

কবিতার কুহু || Asim Das

অসুখে ঘিরেছে মিত্র মনের উৎসব
তুমিহীনা সমাবেশ শূন্য মনে হয় ,
সময়ই সারাবে শোক সময়ের সাথে
জেনেও জানার পিছু টানে সংশয় ।

আসলে আমরা একে অপরের দোলা
তোমার প্রকৃতি পালে আমার বন্দর ,
আমার পূর্ণ প্রেমে তোমার প্রতিমা
তোমার সুস্থ বানে আমি উর্বর ।

জেগে আছে নিদ্রা সুখ কর্নিয়া কূলে
কীভাবে জুড়াবো দৃষ্টি দহনবেলায় ?
তোমার বৃষ্টি লুট করেছে চাতক
চড়েছি ফেরাতে তৃষ্ণা সারসভেলায় ।

তৃষ্ণা ফুরিয়ে গেলে বাঁচা বিস্বাদ
বিরহবিহীন ঘাটে শেষ পরবাস ,
তোমার আরোগ্য লাভে কবিতার কুহু
সৃজনের বীজদাতা , আমার প্রশ্বাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *