Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এসো মা প্রাণে || Robbin Pramanick

এসো মা প্রাণে || Robbin Pramanick

আজ নীল আকাশ শুভ্র মেঘ খন্ডের স্বপ্ন আঁকা নয়ন,
কোথায় যায় !
নিরহংঙ্কার গতি নিরুদ্দেশের প্রতি মেঘের বড় টান
আকাশ পায় !

উমার জন্য মাটি সবুজ আজ খাটি শিউলির আল্পনা
কাশে আসর –
বাতাসের মূর্ছনা ঝুম ঝুম নূপুর সকলের বাজে যে-
বাজে শঙ্খ কাসর

ধরিত্রী কাঁটা ঝাড়ে অনেক শ্লাঘা জমে রাবণ বিলাসের;
বরণ ডালি
সাজানো আছে আজ আমাদের হৃদয়ে তোমার জন্য বাজে,
আনন্দে তালি

বছরের অপেক্ষা শেষের পরে দেখা আগমনের বার্তা
গহন গানে –
বাজায় আমরণ হৃদয়ে কুহুতান রঙে রঙে রঙিন ,
এসো মা প্রাণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *