Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এসো বাউলের সাথে নাচি || Robbin Pramanick

এসো বাউলের সাথে নাচি || Robbin Pramanick

এখন বসন্ত কাল –
গাছে গাছে সেজেছে রঙের আগুন
ফসলের মাঠে প্রখর তাপ ,
ফসলের গায়ে , রঙিন ফুলে সূর্যের চুম্বন আঁকে
আগুন-আলোর ঠোঁটে ;
দহন আনন্দে নাচে শরীরের ঘ্রাণ
রক্ত পলাশের আগুন ডাকে পুরুলিয়ায়
শরীরের বাষ্প সব শুষে নেয় প্রখর মমতা
বাতাসের এমন মায়াবী বাউল গান
শুনিনি কখনো –

এখন বসন্ত কাল শরীরে ফুলের গন্ধ-রঙ-রাগ,
মাঠে মাঠে ফসলের ঘ্রাণ,
গরম চায়ের ধোঁয়ার কুন্ডলী
ফসলের শ্বাস যেন
ছেয়ে আছে মাঠময়-

এসো , মাঠে মাঠে ফসলের ডাকে
পলাশের রাগে, বাউলের সাথে নাচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *