চোর বাবাজি ভয় পেয়েছে
বন্ধ করল চুরি,
ভুতুম জানায় ওরে বোকা
আমি রাতে ঘুরি।….. প্রদত্ত
গাছের তলায় বামাল সমেত
চোরে চুপে বসে,
বুদ্ধু ভুতুম মজার তরে
পাখসাট নাড়ে কষে।
বেদম দৌড়ে মাঠ পেরিয়ে
কানমলা খায় চোরে,
ঘাড় মটকানো উদ্দেশ্য হায়
দম সে নিচ্ছে জোরে।
উল্লু হলো ভুতুম সোনা
একা রাতে জাগে,
ভয় দেখানো হাসির তরে
চোর বাবাজি ভাগে।
আমরা দুজন রাতে জাগি
ঘুমায় বাকি সবে,
চুরি করা বন্ধ করলে
বাঁচা মুশকিল তবে।
ভূত প্রেত বলে কিছুই যে নেই
এত বোকা কেন?
শুরু করো চুরি তোমার
কিছুই হয় নি যেন।
হে হে করে হাসছে দেখো
ভুতুম, চোরের সখা,
রাগের চোটে তেড়ে আসে
উল্টোপাল্টা বকা।
