নদীটাও আজ খুলেছে বসন মুক্ত বিহঙ্গ আকাশ
সকল সাজে মুক্তির সাধে রমণ মায়াবি বাতাস
কুলু কুলু কূলে কলরব তুলে চলেছে মধু মৃদঙ্গে
কত পথ আর যেতে বাকি তার হিসাব রাখেনি বন্দে
পূর্ণিমা আজ গলে গলে পড়ে একাকি বসন্ত রাত
বালুচরে আলো কথা বলে যেন জাগে অভিসারি চাঁদ
সকলের বুকে জেগেছে রক্ত লেগেছে রাঙানোর আলো
রক্ত পলাশের ঘুম ভাঙ্গা ঢেউয়ে সকলে প্রদীপ জ্বালো
তোমার ভিতর শোনিত ধারার বাজুক মিলন আশা
চল এবার খুলে দাও বাস ভাসুক আলোরই ভাষা
নদীটাও আজ খুলেছে বসন মুক্ত বিহঙ্গ আকাশ
সকল সাজে মুক্তির সাধে রমণ মায়াবি বাতাস ।
