Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উপেক্ষার পূর্ণ পাত্র || Swapna Dutta Chowdhury

উপেক্ষার পূর্ণ পাত্র || Swapna Dutta Chowdhury

ভাঙাচোরা হৃদয়টা তলিয়ে যাচ্ছে দিন দিন
উপেক্ষার পূর্ণ পাত্রের অতল গভীরে !
কুসুমিত প্রেমের ব্যর্থতায়, কাঁদে বিষন্ন মন ,
অমাবস্যার গাঢ় নীল আঁধারে ।

মায়াবী আঘাতে কথার বিষের বীণে কর ক্ষত বিক্ষত,
জানিনা কি কারণে কর অহরহ অবহেলা অভিমানী হৃদয় উপেক্ষিত
কর কেন এমন খেলা?

ঝরে পড়া ফোঁটাফোঁটা ক্ষরিত রুধির কণা
তুলে রেখেছি গোপনে, অতি সন্তর্পনে
ভালোবাসার তাজমহলে,স্মারক স্মৃতি রূপে !

আমার দুচোখ বেয়ে শান্ত সকাল যতই ঝরুক,
তবুও আমি জানি আমার প্রেমিক
সম্মুখে সংগ্রামী হলেও
প্রেমের অবাধ্য স্রোতে ভালোবাসার সমুদ্রগভীরে নিশ্চুপ !

তাই বসে আছি সেদিনের অপেক্ষায়
যদি সব কিছু ভুলে ফিরে আসো একবার ,
উড়ন্ত বলাকার দুরন্ত ডানায় চেপে-
ভেসে যাবো উল্কার গতিতে বিঘ্নহীন নিরুদ্দেশের পথে !

চাঁদ চুয়ানো জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয়
বাজ পাখির মত ঠিক খুঁজে নেবো সুখের ঠিকানাকে,
বিস্তীর্ণ আকাশের মাঝে তারাদের আঙিনায়!
লুকিয়ে আছে যারা দিনের আলোর গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *