হাতখানি ধরেছিলে হাতে হাত রেখে
ভরসা দিয়েছিলে থাকবে আজীবন-
সুখে দুঃখে পাশাপাশি এমনি করেই ,
কেটে যাবে সময় জীবনের উত্থানপতন।
খুঁটিনাটি জীবনের আলো আঁধারিতে
হারিয়ে যায় অমূল্য স্মৃতি কবচকুন্ডলে,
মিথ্যে ভালোবাসার করোনা অভিনয়
দিওনা যন্ত্রনা মনে ঝড়ের উতরোলে ।
পৌরুষের খোলসে নাই বা হলে প্রতারক
হৃদয়ের মুগ্ধক্ষণে প্রহাস ঝঙ্কার অবিরহ
নির্ঘুম রাতের নক্ষত্রমালা মিটিমিটি জ্বলে
সুপ্ত অভিমান ছুঁয়ে নামে গোধূলির দাবদাহ।
প্রেমাগ্নিতে জ্বলে হারায় বোধের ভারসাম্য
শরীরের অগ্নি চেতনায় ছারখার মনন বৈভব
বিচ্ছেদের দীর্ঘ রাত কাটে হিমশীতল নির্ঘুমে
বুনো মেঘে হারায় ভালোবাসার সৌরভ।
সংযম রাখো মনে ভালোবাসো প্রয়োজনে
ভরিওনা দুঃখে জীবন জীবনের বেলা শেষে,
ভাসাও ছেড়া চিরকুটের কাটাকাটি অভিমান
আলটুসি রোদে মুছে যাক খেদ বিজয়ের বেশে।
