আলোর মিছিলে ভাসিলাম আমি
ভাসিল জগৎ প্রভাতে,
চাঁদ,ধ্রুব তারা মুখ লুকিয়ে চুপি চুপি দেখে তারে।
জীবনের গতি থাকেনা থেমে
আহ্নিক আর বার্ষিক গতির মতন।
চলতে চলতে আমরা সবাই চলেছি
একই অজানা পথের খোঁজে,
কেন তবে বৃথা, হিসাব কষা
লাভ ক্ষতি বিচারে ?
চলেছি সবাই চুম্বক আকর্ষণে ,
ভালো মন্দের মিশেলে চলেছি একযোগে আমরণে।
প্রলয় যদি আসে কখনো আচম্বিতে
কক্ষচ্যূত হয়ে ছিটকে তখন পড়তে হবে বাস্তবের ভূমিতে।
