যাও জুগিয়ে মন রোমে রস
সুধার তূণীর নাকি ?
পার করে দাও ঋতুর রিবন
কয়েক চক্র বাকি ।
আটকে যখন পেন্ডুলামে
পাথর সময় পিঠ ,
সচল বচল সর্ষে শ্বাসে
ছাড়িয়ে দিচ্ছো গিঁট ।
ডুবছি জেনেও চেষ্টা যখন
চুপ -সাঁতারে থির ,
পাখনা পায়ে ভাসিয়ে আনো
ভোর – রাঙানো তীর ।
এমনি করেই পাই যদি হাল
ঝিমিয়ে পড়া পালে ,
তুড়ির জীবন, বিষাদ বীজে
আনন্দ মগডালে ।
