হচ্ছেটা কি হচ্ছেটা কি হবু রাজার দেশে
গনতন্ত্র হারিয়ে গেলো শয়তানের বেশে।
মানুষ কাঁদে চারিদিকে শুধুই হাহাকার
রক্তে ভেজা মাঠ ময়দান সর্বনাশাকার ।
হুঁশ নেই রাজার তবু সিংহাসনটা চাইই চাই
হয় যদি হয় রক্ত নদী ক্ষমতা যেন না হারাই।
নিষ্ঠুরতার সীমা থাকে, রাজার কি তা আছে?
উঠলে জেগে গ্রামবাসী সবকিছু তার হাতে।
ক্ষমতার স্বাদ বড়ই মধুর যায়না তারে ছাড়া
পাইলে একবার হাতের মুঠোয় মধুর স্বাদে ভরা!
ভুখা পেটের মানুষগুলা বোঝেনা ছল চাতুরী
দুবেলা দুমুঠো পেলে খেতে বর্তায় জীবন তরী।
ভুয়ো গনতন্ত্রের মালা গলায় রাজা বসে থাকে
গবু মন্ত্রী মিচকি হেসে বলেন সাবাস তাকে।
আদুল গায়ের মানুষজন ছল চাতুরীতে ভুলে অবশেষে রাজার আসন তাকেই দেয় তুলে।
আবারও সেই সহ্য করা হুমকি দাপট পিটিয়ে মারা
টু শব্দটি করলে পরে পড়বে তবে বোমের ধারা।
এমন করেই চলবে আবার গনতন্ত্র টিকিয়ে রাখা,
হবু রাজা গবু মন্ত্রী মাতেন উৎসবে উড়িয়ে ধ্বজা।
