Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অশ্রুসজল কাদম্বিনী || Roma Gupta

অশ্রুসজল কাদম্বিনী || Roma Gupta

জলে ভরা কাদম্বিনী যেন অশ্রুসজল নয়নে
শ্রাবণ বিদায়ে ফেরে একাকী বিরহে মহাকাশে
জলদ গম্ভীর নাদ কখনো প্রকাশে দীর্ঘশ্বাসে
ভারাক্রান্ত হৃদে ধীরে ভেসে চলে অম্বর প্রাঙ্গণে।

মাঝে মাঝে বৃষ্টি হয়ে পড়ে ঝরে অঝোরে ভুবনে
দিগন্ত বিস্তৃত হয়ে ঢাকে তার আঁধারি আগ্ৰাসে
ক্ষান্ত হলে ব্যাকুলতা স্নিগ্ধ স্বচ্ছ রূপে নভে ভাসে
কার্পাস তুলোর মতো শুভ্র সাজে থাকে রৌদ্র সনে।

ঋতু বদলের সাথে মানিয়ে চলা যে বড়ো দায়
তাই বুঝি নভে ছায় বেদনার বিজ্ঞাপন তার
বেড়ায় বিচ্ছিন্ন ঘুরে ব্যথা মনে আকাশের নীলে।

শারদীয় প্রকৃতিতে রোদ-বৃষ্টির মেদুরতায়
ক্ষণিক কাজল বেশে বারিপাত করে মৃদু ধার
অবশেষে যায় ফিরে শরতের মেঘ সাথে মিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *