Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অমূল্য স্মৃতি || Subrata Mitra

অমূল্য স্মৃতি || Subrata Mitra

দীর্ঘ দুটি দশক পরে হঠাৎ দেখা
এই পথে কত আসতাম আমি তুমি একা একা
হঠাৎ করে চোখে চোখ পড়তেই দুজনের একই প্রশ্ন
কেমন আছো তুমি?
হ্যাঁ ভালো আছি। তুমি?
সারিবদ্ধ মুক্তোর দানায় ঘেরা দুটি দাঁতের হাসি বলে
আমি তো ভালো আছি বটে….
তুমি কেমন আছো? তুমি কেমন আছো?
দুহাতে ঝাঁকুনি মেরে। বলোনা তুমি কেমন আছো?
তুমি এত বছর পরেও আমার নাম মনে রেখেছো?
কেনই বা রাখবো না বলো?
কিছু কিছু নাম যে ভুলতে নেই।
ভোলার চেষ্টা করলেও ভোলা যায় না যে…..
আবার বাঁধভাঙ্গা হাসি,
গভীর সমুদ্রের মতো আনন্দ উপচে পড়লো
ক্ষণিকের সাক্ষাতের শেষ প্রান্তেও দুজনে হাসছি,
তোমার কয় ছেলে মেয়ে?
দুটো। এক ছেলে, এক মেয়ে।
ওরা ভালো আছে তো?
হ্যাঁ ভালো আছে….
আবার নীল আকাশের মত একটা স্বচ্ছ হাসি
হাসির মধ্যেই কোথাও যেন মিশে রয়েছে কথা রাশি রাশি
আজও ভালবাসি….ভালোবাসি….. ভালোবাসি……
সাক্ষাতের শেষ বেলায় নিতে হবে বিদায়
আমাদের দুজনের সম্মুখে দুজনের দুটি পথ হাত বাড়ায়
দেখা হবে আবার।
বিদায়, বিদায়, বিদায়…..
জীবনের অমূল্য স্মৃতির বিদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *