Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অখণ্ড তোমার দৃশ্যে || Asim Das

অখণ্ড তোমার দৃশ্যে || Asim Das

এই প্রথম তোমার অগোছালো হাহাকার ভেঙে চুরে
পূর্ণ করে দিয়েছো আমাকে ,
তোমার ব্যক্তি -শোকের সাথী হবার পরম যোগ্যতাও ।

আমি কি অধম হবো‌ ? যদি বলি
কী তুঙ্গতম সুখ দিলো তোমার প্রকান্ড বিষাদ !
আমি যে কুটিল নই তুমি জানো ভালো
শুধু এক অচেনা নিষাদ বোধে আক্রান্ত আমি দিশেহারা ।

কতো কতো সুন্দরের উপমা গুছিয়ে
গড়েছি তোমার মূর্তি এতোকাল ধরে ,
অখণ্ড তোমার দৃশ্যে এতো এতো
এলোমেলো বেশ‌ ছিলো কখনও ভাবিনি ।

এতোদিনে তোমার সমস্ত পেয়ে
বাড়তি রঙ ঝরে ঝরে
নিখুঁত তৃপ্ত হলো
অর্বাচীন শোকেস‌ কল্পনার আকরিক ভূমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *