আমি ঠিক জানি না
কোন স্বাপ্লিকের কালে বাঙলাদেশে
টেলিভিশন রঙিন হয়েছে।
যার কালেই হোক, তাকে অন্তর্দৃষ্টিসম্পন্ন
বলে মানতেই হবে। টেলিভিশনে
এখন আমাদের দারিদ্রকে
কী সুন্দর, রঙিন, আর মনোরম দেখায়।
আমি ঠিক জানি না
কোন স্বাপ্লিকের কালে বাঙলাদেশে
টেলিভিশন রঙিন হয়েছে।
যার কালেই হোক, তাকে অন্তর্দৃষ্টিসম্পন্ন
বলে মানতেই হবে। টেলিভিশনে
এখন আমাদের দারিদ্রকে
কী সুন্দর, রঙিন, আর মনোরম দেখায়।