Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আগমনীর বার্তা || Roma Gupta

আগমনীর বার্তা || Roma Gupta

আগমনীর বার্তা বুঝি আনে বাতাস বয়ে,
কাশের ডগা জাগছে মাঠে নদীর ধারে শ’য়ে।

শ্রাবণ ঘন মেঘের মাঝে রবি করের হাসি,
রৌদ্র ছায়া আবেশ সাথে সোনার আলো রাশি।

দেরীতো নেই শরৎ ঋতু দেবী উমার আসা,
অমল মেঘে ধবল ঘন তুলোর ভেলা ভাসা।

দিঘির জলে পদ্ম কলি শিশির স্নাত হবে,
শিউলি যত মাটির ‘পরে ঝরে লুটিয়ে রবে।

শরৎ বীণা বাজবে বায়ে দুলবে খুশি মনে,
দিবস নিশি হৃদ গহীনে পুলক জাগা সনে।

শ্যামল ভরা ধানের জমি নবীন বেশে সাজে,
দোয়েল শ্যামা কচি ধানের ডগায় দুলে রাজে।

কচু পাতায় ঠমকে দোলে শিশির নির যত,
অর্ক দ্যুতি পড়ে সেথায় ছটা হীরক মত।

শিশির ভেজা ঘাসে স্নিগ্ধ রবির কিরণ মেলা,
ভোর বেলাতে ঝিলিক তুলে আলোয় করে খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *