লুকোচুরি খেলা ছলে চিত্ত মোর চুরি
করে নিলে তুমি আজ,
শরমের হোমানলে লাজুকতা আঁচে
পুড়ে প্রেম মন সাজ।
নির্জনতা সঙ্গী করে হারিয়ে যাবার
ইচ্ছেটা হলো প্রবল,
ইতিউতি চেয়ে দেখো আকুল মননে
বেহায়া ভাব উছল।
প্রিয়া তুমি ভালো জানো এসেছি হেথায়
তব প্রেম নিতে যাচি,
চপল চাহনি তব মাদকতা আনে
হৃদি উঠে দুলে নাচি।
শিথিলতা দূরে ঠেলে মন রাঙে যেন
আজ ভাটিয়ালি সুরে,
তৃষিত নয়নে তাই বাউলের বেশে
তব কাছে আসি ঘুরে।
বিবসনা জ্যোৎস্না রাতে নীলাভ আভায়,
ফাগুন আগুন মনে,
বেদুইন হয়ে তাই চুপিসারে দিলে
বার্তা রবে মোর সনে।
