সুজন আমার গেছে চলে
কেমন করে রই,
একলা ঘরে মন টেকে না
বলবো কারে সই।
হাজার স্মৃতি চারপাশে তে
দেখে ভাসে চোখ,
নিদ্রাহীন রাত এপাশ ওপাশ
দুঃখে ফাটে বুক।
অশ্রুধারায় বালিশ ভিজে
সুজন কোথা হায়,
হাহাকারে বাতাস ভরে
সহন নাহি যায়।
শীতের রাতে সুজন আমায়
দিতো ভরে সুখ,
ফাগুন এলো রঙ ছড়িয়ে
মনে বেজায় দুখ।
পরাণ আমার ডুকরে কাঁদে
সুজন পরশ চায়,
এলে সুজন থাকবো দু’জন
ভালোবাসার ঠাঁয়।
