কচি কলমের কল্পনাতে
কোকিল কাঁদে কাহারবাতে ।
কাঠঠোকরার কুটুরকাটুর
কোলাব্যাঙের কাতরানি-
কাঠবিড়ালি ক্যামেরা কাঁধে
করছে কত কেরদানি !
কালোপেঁচার কী কাওয়ালি ,
কানফাটানো ক্যাঁচক্যাঁচানি –
কাকাতুয়া ক্যাঙারুতে
করছে কেমন কানাকানি !
কচি কলমের কল্পনাতে
কোকিল কাঁদে কাহারবাতে ।
কাঠঠোকরার কুটুরকাটুর
কোলাব্যাঙের কাতরানি-
কাঠবিড়ালি ক্যামেরা কাঁধে
করছে কত কেরদানি !
কালোপেঁচার কী কাওয়ালি ,
কানফাটানো ক্যাঁচক্যাঁচানি –
কাকাতুয়া ক্যাঙারুতে
করছে কেমন কানাকানি !