Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কৃষক || Chinmoy Banerjee

কৃষক || Chinmoy Banerjee

ফিরছে দেখো , রোদে পুড়ে , ঘামে ভিজে ,
তার পরিচয় , কৃষক সে যে , চষে নিজে ।
          ফসল ফলায় , আপন হাতে ,
           বেরোয় মাঠে , অতি প্রাতে,
ফেরে যখন , শিথিল তনু , তপ্ত সিক্ত ,
অন্ন যোগায় , মোদের মুখে , হয়ে রিক্ত ।

কৃষক বধূ , নিজের হাতে , অন্ন রাঁধি,
নিয়ে চলে , আলের পথে , গামছা বাঁধি।
         লাঙল ছেড়ে , গাছের ছায়ে ,
         জিরোয় খানিক , দখিন  বায়ে,
সোহাগ ভরে , কিষান বধূ , গামছা খুলি ,
স্বামীর মুখে , অন্ন তাহার , দেয় সে তুলি ।

বৃদ্ধা মাতা  , চেয়ে থাকে , পথের পানে ,
চিন্তিত মন , হয় যে তাহার , নাড়ীর টানে।
       নাতি নাতনী , তাহার পাশে ,
          বসে বাবা মায়ের আশে ,
আসবে কখন , মাঠের থেকে ,তারা ফিরে ,
    ছায়ায় ঘেরা , জীর্ণ শীর্ণ , শান্তি নীড়ে ।

কষ্ট নিয়েই , কাটায় জীবন , পরম সুখে ,
জয় করে সে , সকল দুঃখ , হাসিমুখে ।
            অন্নদাতার  নাইকো অন্ন ,
            ভাবি না কেউ , তাহার জন্য ,
এসো সবাই , এ বিধাতার ,গাহি জয়গান,
অন্ন দিয়ে , বাঁচায় যারা , দেশবাসীর প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *