অযাচিত বিকল্প পেয়ে পেয়ে অস্থির উদ্বাস্তু হয়েছি ।
মমির অতৃপ্ত শ্বাস , শত শত শতাব্দী ফুঁড়ে
অপান্থ করেছে মন , মনের মমতা ।
কে পাঠায় প্রতি পদে
জবুথবু সংসারী শরীরে সমন ?
ক্রমাগত শব্দ ধ্যানে উজবুক গ্রহের গরিমা ?
আমি তো কোনও দুঃসাহসী পর্যটক নই ।
পিছে টান , বামে প্রাণ , ডানে ভান
ইত্যাদি প্রভৃতি ছুঁয়ে
মধ্যপথে মাছি হয়ে আছি !
