Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

সতেজ করিতে শুষ্ক ফুলের বনে
নিয়ে আসি বারিধারা,
নুয়ে পড়া যত সবুজ পাতারে
ঢাকি আমি ছায়া দ্বারা।
শিশিরে শিশিরে সিক্ত করিয়া
ভাঙাই কুড়ির ঘুম
মেঘের রাজ্যে চলে মহোৎসব
ফুল ফোটানোর ধুম।
শিলা বৃষ্টিতে সাদা করি আমি
সমতল ভূমি বুক,
বর্ষার জলে ভেসে যাই তবু
সে ভাষাতে মেলে সুখ।
নিয়ে আসি যত অশনি ঝলক
আকাশের বুক চিরে,
গগনে সঘন দামামা বাজিয়ে
ধরণী ভাসাই নীরে।
বর্ষণ শেষে যাই নিরুদ্দেশে
জানেনাতো আমি কোথা,
মারা গেছি ভেবে বাতাস ও সূর্য
গম্বুজ বানায় সেথা।
নেইকো মৃত্যু নেই ব্যাধি জ্বরা
অমর আমি এ ধামে,
পরিচিত আমি এই ধরণীতে
ধরণী দুহিতা নামে।
রূপ থেকে রূপে,অরূপে অরূপে
ভূলোকে দ্যুলোকে খেলা,
নীল সে গম্বুজ ধ্বংস করিয়া
ভাসাই মেঘের ভেলা।

———- ইংরেজ কবি শেলীর “THE CLOUD”কবিতারঅনুসরণে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *