Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

অপার আকুলতায় একটা নিঃসঙ্গ নদী
বানভাসি হলে
ঢেউ স্রোতে গড়িয়ে যায় তার
গহীনে জমিয়ে রাখা জল
নিঃস্ব অতলে তৃষ্ণার হাহাকারে
ছড়িয়ে যায় জলের নিহিত অন্ধকার
ছড়িয়ে যায় ঢেউয়ের নীরব ক্রন্দন
ধুয়ে যায় জলের নির্ঝর অবগাহন
শুধু পায়ে পায়ে এগিয়ে চলা অলক্ত স্মৃতি
ও ছলাৎছল ঘুর্ণিতে পাক খাওয়া
নদী-জীবনের স্বপ্নগুলো
জলের সোনালি আর রুপোলি ফসল হয়ে
নদী যাপন করতে থাকে জল
যখন যেভাবেই বয়ে যাক নদী
যদি সে প্রকৃত জলারোহী হয়
নদীর কাছেই জন্ম ও মৃত্যুর মুহূর্ত নিয়ে
এই জীবনের বারবার জলেই আসা যাওয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *