একটিবার ভালোবাসার
চোখে তো দেখো,
আকাশের বুকে,কাজল কালো
অশ্রুসজল আখিঁ,
কথা দিয়ে হারিয়ে যাই নি,
আমিও যে কথা রাখি।
বুকের উষ্ণতায় হাত টি রেখে,
অভিমান টুকু,অনুভবে নিও,
একটু যদি হও যত্নশীল,
তোমার আন্তরিক স্পর্শে
এই সাধারণ আমি টা,
আশ্চর্যজনক ভাবে,
অসাধারণ হয়ে উঠি!
নাই বা পড়লাম প্যান্ট-শার্ট,
কোমরে বাঁধলাম বন্ধনী।
তোমার আটপৌরে
ভালোবাসায়,
সাদাসিধা তাঁতের শাড়িতে,
আমি তখন অষ্টাদশী।
ভালোবাসা হলে নিকশ অন্ধকারেও,
চোখে আলো লাগে।
একটিবার তো ভালোবেসে দেখো,
এই জীবন কতো সুন্দর।
বুকের ভিতর বইছে নুড়ি পাথর,
তবুও সবকিছু কতো রঙিন লাগে।।
