Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » গৈরিকের সুদীপিকরণ || Arindam Deb

গৈরিকের সুদীপিকরণ || Arindam Deb

১৯৭৫ সাল। আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়ি।ক্লাস ফোর! ক্লাস টিচার শ্যামশ্রী বসু আন্টির ক্লাস! ( আমাদের স্কুলে, মহিলা শিক্ষিকাদের মিস্ বা ম্যাম না বলে আন্টি বলার রীতি বা চল ছিলো)

আমি সেকেন্ড বেঞ্চে – পাশে গৈরিক ব্যানার্জি, মানে আজকের স্যার গ্যারি!

তখন থেকেই ওর সাহেবীয়ানা আমাকে খুব মুগ্ধ করতো আর ভালো লাগতো ওর স্ট্রেটফরোয়ার্ডনেস! আর আমার তখন থেকেই যেন ওই বেংলিশ বা ইঙ্গবঙ্গীয়দের প্রতি একটা দুর্বলতা কাজ করতো – যখন গৈরিক বলতো আমি আসলে ঠিক brahmin নই – I have been baptised, and my name is Archibald!
অবশ্য, আজও জানিনা ওর আদৌ পৈতা হয়েছিলো কিনা!

আন্টি কথা বলার জন্য গৈরিককে শাস্তি দিলে আমার মন খারাপ লাগতো – আর একবার আমি তো বলেই ফেলেছিলাম – আমার জন্য ও কথা বলেছে আন্টি, শাস্তি পেলে – আমারই শাস্তি পাওয়া উচিৎ!
আন্টি শুনবেন কেন, গৈরীককে তিনি হাতে নাতে ধরে ফেলেছেন!
আমিও তখন সুরসুর করে বোর্ডের পাশে, শাস্তি না পেয়েও কান ধরে দাঁড়িয়েছি গৈরিককে company দিতে !

একে জায়গা কম – দুটো ” আধদামড়া “বোর্ড গার্ড করে দাঁড়িয়েছি দুইদিকে – আন্টি ডানদিক বাঁদিকে গুঁতো খাচ্ছেন – এদিকে আমি, ওদিকে গৈরীক – শেষমেষ বিরক্ত হয়ে বললেন – দুজনেই বসো – আর কখনোই এরকম করবেনা!

আমার সামনের বেঞ্চিতে, আমার সামনে বসতো সুদীপ দে বলে একটা ছেলে।

সে বছরই ভর্তি হয়েছিলো। বাবার একটা ছোট্ট অটো ভ্যান ছিলো আর তখন( ১৯৭৫ এ) কলকাতার একমাত্র ডিসট্রিবিউটার লিসিয়া ম্যাকারনী এগ নুডলস এর! আর ওই ভ্যানের দুই দিকে , সেই লিসিয়া ম্যাকারনির বিজ্ঞাপন একেবারে মাল্টিকালারে আঁকা ছিলো।
লিসিয়া ম্যাকারনি বাজারে আসার আগে কিন্তু এতো চাউমিন, এগ নুডলস্ – এসবের দোকান ছিলোনা কলকাতায় খুব একটা, যা আজকাল সব গলির মোড়ে মোড়েই দ্যাখা যায় – চাউমিন খেতে জানতামই না আমরা – ওই রুটি – লুচি – পাঁউরুটি – ঘুঘনি – আলুর দম – পরোটার যুগ ছিলো সে সময়!

সুদীপকে ওর বাবা ওই অটো / টেম্পো করে স্কুলে নিয়ে আসতেন, ছেড়ে দিয়ে যেতেন আর ফেরার সময় ওদের বাড়ির কাজের মাসি ওকে নিয়ে যেতেন।

সুদীপ, ইউনিফর্ম বা ড্রেস নিয়ে খুব ক্যাজুয়াল ছিলো – শার্ট আধা ইন করতো – আধা নয়!
এনিয়ে বকাও খেতো প্রচুর, কিন্তু কোনো কিছুতেই ও পাল্টাতো না! পার্সোনাল হাইজিন খুব একটা মানতোনা ওরাল হাইজিন – নৈব নৈব চ! ফাউল স্মেলিং মাউথ ছিলো বলা যায়, ফাউল মাউথ না হলেও!

আর গৈরিক ছিলো পুরো উল্টো! একেবারে ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট ও শর্টস পরতো – নিট অ্যান্ড ক্লিন! সবসময় ওয়েল পলিশড কালো সু বা কেডস পরতো ধবধবে সাদা পিটি ক্লাসের জন্য!

সুদীপের সাথে ওর খুব বেশি বনতোনা কিন্তু একে অপরকে এড়িয়ে চলতো!

একদিন ক্লাস ফোরে হিস্ট্রি ক্লাসে সুদীপকে রিডিং পড়তে বললেন শ্যামশ্রী আন্টি!

চ্যাপটারের নাম ছিলো
THE PHOENICIANS!
O – E – এ জায়গায় সুদীপ পড়লো – ফইনিসিয়নননন্!

সারা ক্লাসে হাসির রোল উঠলো। আন্টি বললেন
সুদীপ ওটা “ফিনিশিয়ান্স ” – ঠিক করে উচ্চারণটা করো, বলো বাবা – ফিনিশিয়ান্স –
” ফইনিসিওনননননস্ “
আবার হাসি!

যতবার আন্টি কারেক্ট করে দেন ওই এক গল্প – অনেকটা -অ্যালুমিনিয়াম আর আলমুনিম এর মতন!

আন্টি শেষে বললেন – সুদীপ এখন তো তুমি হাসছো – পরে কিন্তু – বড়ো হয়ে – তোমরা গ্রুপের বন্ধুরা যখন দেখা করবে – কোন রিইউনিয়নে, তখন কিন্তু ওই – ফৈনিসিয়নননন বললে ভরা সভায় তোমাকে ওরা আরো ক্ষ্যাপাবে – তখন তোমার মারাত্মক প্রেস্টিজ পাংচার হবে!

সুদীপ কি একটা ভাবলো – তারপরে একেবারে প্রায় ব্রিটিশ উচ্চারণে বললো –
Yes Aunty, it will be
Phoenicians – I get it!

  • তোমাকে এই ভুল উচ্চারন করতে কে বলেছিলো বলো তো সুদীপ?

গৈরীক বললো – Aunty, I know, it was Licia!

আন্টি অবাক হয়ে বললো –
Who is Licia? There is no one of that name in my class!

Oh Aunty, it in her company he spends most of his time with – LICIA MACARONI!

আমরা, এমনকি আন্টিও হেসে ফেলেছিলেন।

সুদীপ চুপ করে হজম করলো।

পরের মাসে একদিন, টিফিনে সুদীপ আর গৈরিক তখন কাছাকাছি বসে টিফিন খাচ্ছে। হঠাৎ গৈরিক কি একটা কথায় হাসাতে সুদীপও হাসতে শুরু করলো কিন্তু হঠাৎ ওয়াটার বটলের জল মুখে নিয়ে, পুউউউচ করে পিচকারি দিয়ে মুখ থেকে ছিটিয়ে ওর গা ভিজিয়ে দিলো!
গৈরিক রেগে বললো –
What is this?

সুদীপ হেসে innocently জবাব দিলো, এত্তো মজার কতা বললি না – হাসি চাপতে পারলাম না – মুখ দিয়ে বেরিয়ে এলো!

গৈরিক তো কিছু বলতে পারলোনা, কিন্তু বিষয়টা মিটলোনা ওর মনে!

একে ছোট ঘর – তার মাঝে কেউ ফুসসসসস্ করে গ্যাস এমিশন করলে নিমেষে ডিফিউশন হয়ে প্রত্যেককে জানান দিতো গ্যাস্ট্রিক হাইড্রোজেন সালফাইড এমিশন হয়েছে – আর সাধারণত কারো জন্মদিনের পরে এটা হতো!

এবার একদিন হঠাৎ এই গন্ধ!
সাধারনত কি হতো – যে এমিটার – সে নিজেও গন্ধটা পেতো – কিন্তু ইনোসেন্ট সাজতে বাঁদিক তাকিয়ে, ডানদিকে তাকিয়ে, হাতটা দিয়ে নিজেরই নাক চিমটি করে বন্ধ করে বলতো – উঁউঁহহহহুঁ !

তা আমি এই গন্ধ পেয়ে একবার সোজাসুজি গৈরিককে বললাম – এই তুই নাকিরে?
গৈরিক স্মার্টলি মাথা নেড়ে বললো – নাঃ! হয় রনজয় সেনগুপ্ত নয়তো সুদীপ, অ্যান্ড আই সাসপেক্ট সুদীপ – নট রনজয়!

আমিও তেমনি – দুজনকেই আলাদা করে ডেকে জিজ্ঞেস করলাম – এই তুই কি নিস্রণ করেছিস – have you emitted?

কেউ রাগ না করে মাথা নাড়লো!
এদিকে বোর্ডে কিন্তু আন্টি নোটবুক লেখাচ্ছেন – বড়ো একটা সবুজ পাতার বাঁধানো একটা খাতা, যাতে ক্লাসওয়ার্ক হোমওয়ার্ক টুকে রাখতে হতো।

গৈরিককে আমি বললাম – ওরা বলছে ওরা নয়, তাহলে নিশ্চয়ই তুই!

আমি এভাবে বলাতে ওর খারাপ লাগলো – বললো
Don’t be a fool Arindam.! চোর চুরি করে কখনো বলে, আমি চুরি করেছি? Can you show any instance?

আমি বললাম – তবে? বুঝবি কী করে?
গৈরিক বললো – দাঁড়া, শুঁকে দেখি!
বলে হঠাৎ বেঞ্চির নিচে নেমে নাকটা ওদের প্যান্টের কাছে পিছনে নিয়ে perfect sniffer dog এর মতন, নিচ থেকে গলা বাড়িয়ে বললো –
no, can’t smell anything!
উঠে ঠিকঠাক বসতে বসতে
আন্টির কিছু সন্দেহ হলো –
গৈরিক what were you doing below your front bench desk?
Smartly রবারটা ( eraser) তুলে বললো – Aunty my rubber fell down!

একটু পরে একটু সেটল হবার পরে আমি প্রশ্ন করলাম –

কি হলো রে? কে হতে পারে!

গৈরিক বললো –
Sorry Arindam, I have to close the case! It has diffused!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *