হেমন্তের নরম আলোর মতোই,
তোমার মন,
ঠোঁটের কোণে লেগে আছে,
এক চিলতে রোদ্দুর মাখানো হাসি,
আমি যে বড্ড ভালোবাসি।
বৃষ্টির মতো তোমার ভালোবাসা,
ভিজছে শরীর, গাইছে কায়ার গান।
মেঘের মাঝে মেঘ জমেছে,
প্রাণের মধ্যে দুটি শুক সারি পাখির প্রাণ।
যে চোখের তারায় হাসি,
লুকানো থাকে,
মনের মধ্যে বয়ে চলে,
নোনা জলের স্বাদ।
তবুও হাসতে হয়,
কষ্ট গুলো আড়াল করে,
ছলছল চোখে মুখে,
উজ্জ্বলতা ফুল ফোটাতে হয়!
আদৌ কি তুমি বুঝতে পারো,
আমার না বলতে পারা কথাগুলো।
অতঃপর, যখন দেখি,
তোমার মনের ঘরে,
কেউ আন্তরিক প্রেমের,
জালবুনতে বদ্ধপরিকর।
ব্যাপক ঝড়ে, আমার বুকের,
ধুকপুকে নৌকা ভাসে টলমল।
আজও অচেনা ঝড় বয়ে চলেছে-
আমাদের চিলেকোঠা ঘরে,
জলমগ্ন হয়েছে সাধের সেই,
স্বপ্নে দেখা ফুলবাগানের খড়খুটোর চালে।।
