হারিয়ে ফেলার ভয়,
সেই তো বেশি পায়,
যে তোমাকে সত্যি ভালোবাসে।
বাসলে ভালো কতো কি না হয়,
রক্তস্নাত পায়ে দূর্গম মরুপথ পার করে,
ভক্তি ভরে পৌঁছে যায় হিংলাজ মন্দিরে ।
তবুও কখনও তুমি যদি যাও হারিয়ে,
নিশিগন্ধা রাতে তুমিও
বৃষ্টির ফোঁটায় ভিজবে।
রৌদ্রজ্জ্বল আকাশে নীল সিমানায়
খুঁজে পাবে না আমায়।
শরতের মেঘে, কাশফুলের বনে,
শিউলি গাছের তলে নেই কোথাও।
হারিয়ে গিয়ে বৃষ্টি হয়ে,
তোমার শ্বাস প্রশ্বাসে বয়ে গেছি,
রয়ে গেছি তোমার হৃদয় খানি তে।
