Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রকৃতি-মানুষ ও ফেসবুক || Nivedita De

প্রকৃতি-মানুষ ও ফেসবুক || Nivedita De

প্রকৃতির বুকে সৌন্দর্য সাজানো থাকে না,
সেই সৌন্দর্য সবচেয়ে বেশি সত্যি হয়।
যে ভালোবাসা বলে কয়ে আসে না,
অনেক বছর অপেক্ষা করায় না,
বলা নেই কওয়া নেই হঠাৎ এসে ধরা দেয়,
যে চোখ দেখে মনে হয়,
অনেক বছরের চেনা পরিচিতি,
সেই ভালোবাসা সবচেয়ে সত্যি হয়।

নিজে ভালো থাকার চেয়ে,
কাউকে ভালো রাখতে পারা,
ঈশ্বরের পরম আর্শীবাদ।
নিজের সুখে বাঁচা সে তো সবাই চায়,
তোমার দুঃখে সহমর্মি হতে পেরেছি,
এটাই তো জীবনের আসল সৌন্দর্য।
ভালোবাসি তো মুখে সবাই বলে,
তোমায় সত্যি কতোখানি ভালোবেসেছি,
আমি জানি না, তবে নিজের চেয়ে তোমায় ভালো রাখতে চেয়েছি এটাই সবচেয়ে সত্যি।

তোমাকে হারানোর ভয় আর পাই না!
তোমার আমার সম্পর্ক,
অনেকটা টম আর জেরির মতো,
এই ভাব তো এই আড়ি।
আড়ি দিয়ে দূরে গিয়েও,
ফের কাছে এসে হাতে হাত রাখি।
একবার দুবার নয়, বহুবার তুমি বলেছো,
আকাশের বুকে মেঘ হয়ে এসেছি কাছে,
আমরা হারিয়ে যেতে আসি নি।

ভয় পাই ওই মুখোশ মুখের মুকাভিনয়!
নাম তাঁর মুখবন্ধ বই,ফেসবুক!
রঙবেরঙের হাজারো মানুষের ভীড়ে,
কোনটা আসল, কোনটা নকল,
চেনা,জানা,বোঝা বড্ড দায়।
প্রত্যেক ঘরে ঘরে এ এক ভীষণ অসুখ!
ফেসবুকে ভালোবাসার,
সুনামির ঢেউ আছড়ে পড়ে,
দুরুদুরু বক্ষে মন উচাটন হয়!
কে কাকে কোথায় যে ভাসিয়ে নিয়ে যায়,
তার কোন ঠিক ঠিকানা নাই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *