Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » যোগ্যতার আবাহন || Subrata Mitra

যোগ্যতার আবাহন || Subrata Mitra

তুই এখন থেকে আমাকে বাবা বলে ডাকবি না,
তুই যখন আমাকে বাবা ডাকার উপযুক্ত হবি,ঠিক—
তখনই আমাকে বাবা বলে ডাকবি।

তুই যখন ছোট ছিলিস,
তখন আমি তোর বাবা ছিলাম।
তুই বড় হবার পর আমি আস্তে আস্তে তোর থেকে দূরে হলাম,
তাই, এখন আমি আর তোর বাবা নই।

আমি তোর গতিবিধি লক্ষ্য করছি,
যখন দেখবো তুই আবার আগের মতো সুন্দর, কোমল মনের হয়েছিস—
ঠিক তখনই আমি তোকে বাবু বলে ডাকবো,
ঠিক তখনই তুইও আমাকে বাবা বলে ডাকবি।

কিন্তু তার আগে ভুলে করেও আমায় বাবা বলে ডাকবি না,
আমিও যেন তোকে ভুল করেও খোকা বলে না ডাকি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *