Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক দেহের দুই প্রাণ​ || Subrata Mitra

এক দেহের দুই প্রাণ​ || Subrata Mitra

দুটি মাথা জাগে একই সাথে,
একটি ঘুমায় আবছায়া রাতে,
অন্যটি জেগে রয় একা পাহারায়।
দুটি মাথা বাঁধা একই জায়গায়,
কি জানি কখন কি ঘটে যায়!​

একটি স্বপনে পথ খুঁজে পেতে চায়,
আরেকটি আলো ফেলে বাস্তবতায়।
তবুও দু’জনে তো জেগেই থাকে,
সময়ের চাকা ঘুরে চলে বাঁকে বাঁকে।​

ভয় আর আশার আলো-ছায়ায়,
একই সাথে টিকে থাকার নেশায়।
দুটি মাথা একই বিন্দুতে মিশে,
অজানার দিকে একা হেঁটে চলে কিসে?​

দুটি দিশা তব একই ঠিকানা,
একই সাথে লেখা কত গল্প না-জানা।
তবুও তো আছি জেগে অবিরত,
একই দেহে বাঁধা দুই প্রাণ সতত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *