আজকাল অতি সহজেই বউয়ের হাতের চড় খেতে হয় বকাঝকা খেতে হয়……..
বউ ছেলেপুলেদের কাছে–
কারণ অকারণেই অপদস্ত হতে হয়।
দিনে রাতে জীবন এখন বিতৃষ্ণ কালো দ্বীপের মতো মনগড়া পক্ষপাতিত্বে আমি আর বিশ্বাস করিনা,
বিশ্বাস করিনা ওদের ঐ ছল ছাতুরিপানা লীলা খেলা
আমি আমার নির্দিষ্ট পথের কোণে বসে আছি, থাকবো
একা একা আছি বলেই লড়াইয়ের সূত্র খুঁজে পাই
অঙ্ক খুঁজি বেঁচে থাকার……
আমার এ জীবন কি শুধুই জীবন?
নাকি জীবনকে নিয়ে শুধুই ভাববার?
কালেরে নিয়ে আমি হারিয়ে যাবো,
আসবো না ফিরে আর।।
আসবো না আর ফিরে।
