বউ আমাকে নিয়ে ঝামেলায় পড়েছে,
আমি পড়েছি বউকে নিয়ে;
কে কাকে নিয়ে যে ফ্যাসাদে পড়েছে!
ঐ কে আবার চোর ধরেছে!
ভুয়া সব সম্পর্ক আর শ্রদ্ধাঞ্জলি,
এমনি কি আর লোকে করে কানাকানি, বলাবলি?
কী যে বলি ভাই, বর্তমান মহিলাদের মাঝে
আজ সেই লক্ষ্মীশ্রী আর শোভা পায় না কোনো কাজে।
পুরুষ সমাজ নাজেহাল হয়ে নীরবে দিন কাটায় তাই,
সংসারে আজ শান্তির কোনো খোঁজ মিলছে না ভাই।আবেগ আর অনুরাগের জায়গা নিয়েছে স্বার্থের হিসাব,
সম্পর্কের সুতো ছিঁড়ে আজ ঘরে ঘরে শুরু নতুন আজাব।
অহংকার আর জেদের কাছে হার মানছে যে ভালোবাসা,
প্রতিটি পদে বাড়ছে শুধুই মিথ্যে; ভান আর দুরাশা।
সংসার তো ছিল এক মেলবন্ধনের পবিত্র ছায়াতল,
সেখানে আজ বিষ ঢেলেছে অসময়ের চাতুরি আর ছল।
নারী যদি না হয় আবার মমতাময়ী ও ধৈর্যশীল,
তবে কেমনে মিটবে পুরুষ মনের এই গভীর অমিল?
ফিরে আসুক শ্রদ্ধাবোধ, ঘুচে যাক সব মিছে অহংকার,
তবেই তো গড়বে আবার সুন্দর এক নতুন সংসার।
