সাময়িক যুদ্ধ বিরতির শেষে
লকলকে জিহ্বে সাপের মিছিল
স্থায়ীভাবে দরজার দিক খিল
হরমুজে অজস্র লাশের রক্ত
মাসাধিক কাল বয়ে গেছে সুখে
রক্তে তেলে ভেসেছে ,গোলায় বুক
রক্তে তেলে আগুনে গুণ লেগেছে
বাজারে আগুন আরো ততোধিক
ধিক পৃথিবী ধিক, তোমাকে ধিক
সভ্য জগতের মানুষ আমরা
গর্বিত বুক কত স্ফুরিত সুখ
তেলের লেহনে পুড়ে যায় মুখ
বাঁচবার এখনও সময় আছে –
এবার মুখে লাগাও শক্ত ঠুলি
থামাও এখন বারুদের বুলি
বিরতি এবার – চিরস্থায়ী হোক …
