ঝামর মুখে দেখি আকাশ প্রভাতে
প্রমাদ গুনি তখন ভাবি মনে মনে,
গেল বুঝি আজ সব আশা জলাঞ্জলি,
হবে জীবন তছনছ সাথে বাসনাগুলি।
বেকারত্ব কাটিয়ে চাকরীর প্রথম দিবসে
কোন উপায়ে করব যোগদান অফিসে!
অঝোর বর্ষণ ধারাপাতে ধূসর চারিধার ,
কিভাবে হব এখন অশান্ত এই নদী পার?
বেকার জীবন ধূসর মেঘে আচ্ছন্ন আজ
চাকরীর অভাবে হাহাকারে যুবসমাজ।
শিক্ষিত বেকার করছে ডোমের কাজ
যন্ত্রনায় বিদীর্ণ স্বপ্নমুখ ঢেকেছে লাজ।
কেবা বোঝে বেকারত্বের দুঃসহ জ্বালা
তির্যক মন্তব্যে পড়ায় বাক্যবানের মালা,
রোগীর যন্ত্রণা বোঝে কেবল রোগী
অন্তর্দহণে দগ্ধ যুবসমাজ ভুক্তভোগী।
প্রভু তুমি দিননাথ,এই দীনজনে দয়া কর
জীবনে সুযোগ আসেনাতো একটা বড়,
একটু সময় অশান্ত প্রকৃতিকে কর শান্ত
যন্ত্রনা লাঘবে কর বেকারত্ব জীবন ক্ষান্ত।
