চলেই যদি যাবে কেন এসেছিলে তবে
শর্তহীন সখ্য কেন করেছিলে?
বৃষ্টি ভেজা চতুর্দশী মত
জ্যোৎস্না রাতের উজ্জ্বলতায় কেন ভাসিয়েছিলে?
হায়! যে আমাকে প্রেম শেখালো
বুকের মাঝে অনল জ্বেলে
চারু বেদনায় ছেড়ে গেল চলে-
তাকে আমি ভুলি কি করে?
বার বার ভুলতে চেয়ে তোমায়
আরও যেনো বেশি ভালোবেসে ফেলি।
যতই চাই ঠেলতে দূরে পারিনা সরাতে-
ভুল করে কেমন যেন কাছে টেনে আনি।
নিত্য এই টানাপোড়েনে কি করি এখন !
কায়া হীন ছায়ায় বেদনাকে সাথে নিয়ে
গড়েছি আমার উদ্বাস্তু ঘর,
হলেই নাহয় তুমি আমার পর।
