হৃদয়ে বসন্ত কড়া নাড়ে ওই,
বসন্ত এসে গেছে
রঙিন বসন্তে ইচ্ছে কি হয়না তোমার,
ডানা মেলে উড়ি ?
হাতে হাত ধরে দুজনে একান্তে একটু ঘুড়ি-
সাজাই নিজেকে পৃথিবীর সব রঙ দিয়ে!
ফাগুনের আগুনে একাকী পলাশ দেখো
ধাওয়া করে দগ্ধ হৃদয়ে,
আগুন পাখি হয়ে
মুঠো মুঠো আগুন ছড়িয়ে দেয় আকাশে।
আগুন ঝরা আকাশ গগনতলে-
পলাশের সাজে অধীর অপেক্ষায় উপবাসী হৃদয়,
আকাশ – তুমি কি চাওনা রঙিন হতে !
চাওনা লাল চেলির অবগুণ্ঠন সরিয়ে একটু চুমু খেতে,
উষ্ণ ঠোঁটের স্পর্শে সার্থক হোক বসন্তের আগমন,
নীল মাদুরে উপোসী প্রেম
ভালোবাসার আঁচড়ে রঙিন হয়ে উঠুক
চির হরিৎ সোহাগী বন্ধনে।
