Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রীতি প্রতীক্ষা || Swapna Dutta Chowdhury

প্রীতি প্রতীক্ষা || Swapna Dutta Chowdhury

তোমার ঠোঁটের কোণের ওই
সম্মোহনী চিরায়ত আহ্বানের ইশারায়,
আর্দ্র অমোঘ আমন্ত্রণ বুকে নিয়ে আমি বেঁচে থাকবো সারাজীবন।

শ্রাবন জলের সহস্র অঞ্জলিতে ভাসিয়ে দেব আমার, অনব তুল মনের দেহাবরণ।
তুমি বর্ষার জলধারায় সিক্ত হয়ে
লাজুক রৌদ্রের উষ্ণতায় শুকিয়ে নেবে নিজেকে।

অতনু রতির আগুন ঝড়ানো ছবিতে
যে শরীর অবাধ্য স্রোতের কাব্য এঁকে দেয়,
তার শরীরে এঁকে দিও না অশ্রুবিলাপ !
দুঃখগুলো বন্ধক রেখো চোরা কুঠুরিতে।

আটপৌর শূন্যতায় ভরিয়ে দিওনা সিন্দুক
বেদনাকে সাথে নিয়ে হয়না যেন
নকল সচ্ছল ঘর,
নকশী কাঁথার গল্পের সুবাস ছড়িয়ে বেঁচে থাকবো,
গোধূলির বাসর ঘরে জ্বালাবো প্রেমের প্রদীপ।

তুমি আসবে,নিশ্চয়ই আসবে কোন একদিন
জ্যোৎস্না ধোয়া চাঁদের নরম আলো হয়ে,
আমি রইব অপেক্ষায় নীলাভ স্বপ্নীল চোখে
অনুরাগের মায়া কাজল পড়ে ইমন রাগিনীর মধ্য রাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *