মিঠা রোদের চাদর খুলে
আসে রোদ্দুর ফিকে হয়ে ,
হৈমন্তী হাওয়ায় নবান্নের সুঘ্রাণ
আসে অপরাহ্নের দাওয়া ছুঁয়ে।
কালচে আকাশ বাউল বাতাস
বিষন্নতার প্রহর গোনে !
মাটির কান্না শুনেছ কি কেউ
নীল আয়নার প্রতিবিম্বে !
এলোকেশী তরুণী বিরহ কাতর
একলা ঘাটে ,
অনন্ত অপেক্ষায় বিদগ্ধ হৃদয়ে
নীরব যন্ত্রনায় বসে !
অপেক্ষার জালে আটকে হৃদয়
প্রেমের প্রদীপ জ্বালে,
ভালোবাসার অমোঘ আকর্ষণে
একটু উষ্ণতা খোঁজে !
আকাশের ফাটলে কথার বিভাজন
সময়ের নিঃশ্বাস ছুঁয়ে,
এঁকে দেয়
সুনিপুণ সূক্ষ্ম ঐন্দ্রজালিক মায়াজাল
প্রাক্ষোভিক বিকাশে ।
