Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রেমহীন হৃদয় || Swapna Dutta Chowdhury

প্রেমহীন হৃদয় || Swapna Dutta Chowdhury

বসে আছি তোমার অপেক্ষায়;
বসে আছি অনন্ত কাল ধরে,
যুগের পর যুগ গেল চলে নৈঃশব্দে……
এলেনা … তবু এলেনা, তোমায় ছোঁয়াও হলনা ।

ক্লান্তির ঘুম নেমে আসে, তবু ঘুম নেই চোখে ,
নক্ষত্রের রুপালি আগুন মৌন ধুম্রজাল ভেদে নেমে আসে,
রাতের তারারা জ্বলে আর নেভে অনন্ত আকাশে ।
অষ্টাদশী চাঁদ চুয়ানো মুখ ভাষাহীন,
রাত পরীরা মর্ত্যে নামে জোনাকির ওড়না জড়িয়ে আমার ঘরে,
ছলাৎ ছলাৎ শব্দে ডিঙি ভেসে যায় ভাটিয়ালি সুরে
জোছনা রাতের আলো ছায়া গায়ে মেখে ।
অন্ধকারের তীব্র কটু গন্ধ নাকে ভেসে আসে,
ভীত উলূক ডানা ঝাপটায় কার্ণিশের গা বেয়ে,
ঝিঁ ঝিঁ পোকার কনসার্ট একনাগারে বেজেই চলে….
ঘুম নেই …তবু ঘুম নেই চোখে।

ভাঙাচোরা গহীন মন অদৃশ্য মুখোশের আড়ালে
শান দেয় অমলিন জ্যোৎস্নায় ,
মুহুর্মুহু স্বপ্ন ভেঙ্গে চোখ ভিজে ওঠে ঝপসায়।
নীল ছায়াপথ বেয়ে তবু তুমি আস নাই ,
আস নাই আমার মনের অন্তঃপুরে।
রিক্ত শূন্য …
প্রেমহীন হৃদয় যেন ধু ধু মরু প্রান্তর….
কিছু পুরানো স্মৃতি রাজত্ব করে মরুদ্যান জুড়ে।
ভালোবেসে কখনো যদি পূর্ণ নাগরিক হও
প্রেমের বেলোয়াড়ি তবে গায়ে মেখে নাও,
অদৃশ্য কষাঘাতে কোরোনা হৃদয় চূর্ণ বিচূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *