ওরে বকুল ,ওরে পলাশ …..
তোদের সবার, ওই অরণ্যে বাস ,
যাসনি ভুলে আজ অরণ্য দিবস !
অরণ্যে হবে আজ, বিপুল জনসমাগম,
বাকি দিন সব —
নাইবা পেলি এমন আপ্যায়ন !
আয় ভালোবাসার গানে, তোদের হৃদয় ভরাই।
হোকনা শুধু একটি দিন!
তবুও তো তোদের মনে রাখে সবাই ।
তোরা যে সবাই, বিশ্ব ফুসফুস ভরাস অক্সিজেনে ,
প্রাণীকূল বাঁচে, পেয়ে তা অফুরানে।
তবুও কত নিষ্ঠুর, এই মানব মন ,
শোনেনা কথা,
না বুঝে নির্বিচারে, করে শুধু অরণ্য নিধন!
সৌন্দর্য্যায়ন, নগরোন্নয়ন,কেবল মাথায় ঘোরে,
বসুধা আজ বড় ক্লান্ত , অবোধ মানব ভারে।
অরণ্য, তোমার অবাধ্য সবুজ আকাশ ,
ঢেকেছে মানবের নিঠুর আবাস ,
তাই তুমি আজ অবলুপ্তির পথে।
বকুল পলাশও সেজেছে, অন্তর্জলি যাত্রা রথে।
