প্রেমের মাধুরী মেখেছি দুজনে
সারা অঙ্গ জুড়ি,
এক সাথে একপথে, চলেছি ভালোবেসে,
একে অপরের হাত ধরি।
যদিও জানি, অসম প্রেম সাজাবেনা ডালি
প্রজাপতি ব্রহ্মার বরণে।
তথাপি চলেছি, সময়ের সাথে মিলিয়ে তাল,
এক বুক আশা ভরসার স্মরণে।
প্রেম ! সে তো মানেনা বারণ ,
শোনেনা কোন কথা,
আপন গতিতে, করে আসা যাওয়া,
হৃদয়ে শুধু দাগ কাটা।
নিঃশেষিত ভালোবাসায়, গভীর ছাপ ফেলে
রেখে যায় নিজ, অস্তিত্ব ।
কিন্তু খোদিত হয়নি যে প্রেম !,…
মূল্য না পেয়ে
সহজে তার ব্যক্তিত্ব হারায় ।
পায়না পূর্ণতা, যে প্রেমের বিচরণ অগভীরতায় ।
হয়না অর্পিত, মদন দেবের শ্রীচরণে ।
