Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পড়ন্ত বেলার অনুরাগ || Swapna Dutta Chowdhury

পড়ন্ত বেলার অনুরাগ || Swapna Dutta Chowdhury

পড়ন্ত বেলার কমলা আলোয়
ভাবনারা আজ ক্লান্ত, স্মৃতির পাহাড় বয়ে বেড়ায়
পাওয়া না পাওয়া আনন্দ বেদনা জড়ানো দিনগুলো।
জানি হাজার কথার ভিড়ে হারিয়ে যাওয়া দিন
আসবেনা ফিরে,
তবু বার বার মনে পড়ে।

মনে পড়ে, স্বপ্ন আঁকা সোনালী অনুভূতির জলছবি,
লুকিয়ে রেখেছিলাম সযত্নে ,
সমুদ্র হৃদয়ের তীরে ঝাউবনের আড়ালে
একান্ত গভীরে ।
জানি সব চাওয়া পাওয়ার বাস্তব রূপ
অবাস্তব, ঠিক মরীচিকার মত !
তবুও বেলাশেষে এসে, মনে পড়ে অবশেষে
অমুক না হয়ে তমুক ভাবে জীবন কাটালে
হয়তো ভালোই হ’ত বেশ ।

দিনের শেষে ভুল ভ্রান্তির হিসাব মিলাতে বসে
শুনি শুধু ভাসানের গান নির্জন দুপুরে ,
জলের মত গড়িয়ে যাওয়া জীবন বিলাস
লুকানো আছে স্মৃতির কবচ কুণ্ডলে ।

নিঃস্ব ! আজ আমি নিঃস্ব এইবেলা-
শুন্য ভাঁড়ারের এক কোণে পড়ে আছে নিঃসঙ্গে
অশ্রুত শব্দের কথামালা ।
মুঠো সুখ, ছেঁড়া চিরকুট, ঘামে ভেজা অভিমান
শুকায় অনুরাগের মিঠে রোদে,
বুকের মাঝে রক্ত ঝরানো পুরানো স্মৃতি উসকে
রাজত্ব করে চলেছে কিছু ক্যাকটাস ,
হৃদয়ের মরুদ্যানে ঝড় তুলে বাজায় দরবারী কানাড়া ,
তরঙ্গ তুলে মনের ভেতর করে বিজয়উল্লাস ।
নিজেকে সংপৃক্তত করতে না পারার অস্ফুট বেদনা
নীরব সমাপতনের অপেক্ষায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *