বন্য জীবন থেকে ধাপে ধাপে উত্তরণ ,
কত যুগ ধরে বলবে তা ইতিহাস ।
বন্য জীবনে আমাদের পূর্বপুরুষ ছিল যারা ….
নিয়ম নীতিতে গড়া ছিল তাদের জীবন ,
মায়া মমতার অনুশাসনে ছিল শৃঙ্খলাবদ্ধ ।
কিন্তু আমাদের উন্নত জীবন প্রবাহে
সবই অবলুপ্তির পথে !
আধুনিক ভোগ বিলাসি চাহিদার অন্তরালে
বেড়ে ওঠে ক্রমাগত হিংসা দ্বেষ লালসা ,
কামনা বাসনার মোহজালে ।
অল্পে তুষ্ট আজ আর কেউ নয়,
মনের কোণে তড়িৎ গতিতে বাড়ছে লোভ লালসা ।
চাহিদা পূরণের ব্যর্থতায়, বাড়ে ক্রোধ হিংসা ,
জলভাত খুনোখুনি, হানাহানি, অরাজকতা ।
বিষাদের জ্বলন্ত চিতায় পুড়ছে
আধুনিক সভ্যতা !
মানুষ আজ পশুর অধম হারিয়ে মানবিকতা ,
সারি সারি চিতার আগুনে, অতৃপ্ত আত্মা।
শিরা উপশিরায় বয় বেদনা ভরা আশ,
নিঃশেষিত নিঃশ্বাসে হয় নব বিষাদের চাষ।
