Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » লড়াইয়ের ময়দানে || Swapna Dutta Chowdhury

লড়াইয়ের ময়দানে || Swapna Dutta Chowdhury

বিষাদের ছায়া ঘনায় সারা মন জুড়ে,
যখন দেখি প্রভাতে উঠে….
ঘাত প্রতিঘাতময় বিচিত্র জীবনের গল্পগাঁথা
প্রভাতী কাগজের পাতা ভরে।

জীবনের মুল্য অনুভব শূন্য, হৃদয় অরুন্যে ,
সবই ফুৎকারে দীপশিখা,
এই আছি এই নেই যেন ভানুমতির খেল !
তবুও চলেছি প্রতিদিন একই ভাবে
বাঁশিওয়ালার আহ্বানে !
জীবন যন্ত্রনা ভুলে বিষাদের গভীরে
চলেছি নকশী কাঁথার গল্পগুলো শিকেয় তুলে ,
চলেছি বিন্নি সুতোর টানে ।

অসভ্য উন্নাসিক সমাজের নির্লিপ্ততা
আঘাত হানে মনে বারবার,
তবুও নিরাশ হইনা,
যখন দেখি উত্তরসূরিদের দৃপ্ত চেতন
উদ্বেলিত, না হারবার।
বজ্রকঠিন মনোবলে ঠায় বসে থাকে
লড়াইয়ের ময়দানে,
হার না মানার শপথ নিয়ে ন্যায় বিচারের দরবারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *