প্রজাপতি প্রজাপতি
কোথা যাও মিটি
কোথা পেলে এমন পাখা।
তোমায় দেখে ঠিক মনে হয়
আকাশের রামধেনু
মাটির পৃথিবীতে নেমে আসা।
তুমি যখন উড়ে বেড়াও
আকাশের এদিক থেকে ওদিক
ইচ্ছে করে তোমার মত
ডানা মেলে উড়ি আমি
দেখি এই সবুজ পৃথিবীর
মনোমুগ্ধ ভুবন ভুলানো রূপ।
তুমি যখন এফুল থেকে ওফুলে
উড়ে উড়ে দুলে দুলে বসো
পায়ে লাগে তোমার পরাগরেণু
উদাস মনে চেয়ে দেখি আমি
তোমার ঐ সুন্দর রুপের ডালিখানি।
