তুমি কি চলে যেতে চাইছ!
কই আমি আটকাই নি তো ।
যেতেই পারো যদি সত্যিকারের চাও!
আমি কিন্তু স্থির বিশ্বাসে অবিচল,
আমাদের চির শাশ্বত প্রেম
এতটাও কিন্তু ভঙ্গুর নয় যে,
ছিন্ন করে চলে যাবে অবলীলায়।
দুজনের তিলে তিলে সঞ্চিত
বিশ্বাস ও ভরসার স্তম্ভে তৈরি
আমাদের বন্ধুত্বের মজবুত সাঁকো।
তোমার আদৌ সে মনের জোর আছে
এই বোঝাপড়া গুঁড়িয়ে এগিয়ে যাবে!
