যতই বয়স-বীজ হোক না তালগাছ
তালের পাতা-পালে হাওয়ার হৃদয়ে
রসের মাস্তুলে হ্লাদিনী হরমোন ,
সবুজ সিঁড়ি মনে উঠতে নামতে প্রেম-ই খুঁজে যাই…
শরীর জমে’ যদি পাথুরে জ্যামিতি
স্মৃতির সহবাসে শিরায় ঘোড়াবান
বানের পলি-পথে জমাট স্রোত -সুখ
ত্রিকোণ ঢেউ খুলে প্রেম-ই খুঁজে যাই…
জীবনী বেড়ে পাক ডালে’র পালা-পুতি
পুঁতির ঝিকমিকে কিশোরী আঙটি
আঙটি ঘুরে ঘুরে মানসী -ঘুর্ণী
কখনও পাথরে কখনও পাথারে প্রেম-ই খুঁজে যাই…
প্রশ্ন যা-ই থাক , যুদ্ধ- উত্তরে শান্তি- উরু ভাঁজে
প্রেম-ই খুঁজে পাই
